1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে রাগীব-দিয়ান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ‘রাগীব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’ একমাত্র দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন। যা সর্বদা দরিদ্র কল্যাণে নানাবিধ সমাজ সেবামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ১৭ ডিসেম্বর ৪০০ লোকের মাঝে এলাকার গন্যমান্যদের উপস্থিতিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানটির সভাপতি জাহাঙ্গীর মো. সামচুজ্জামান এবং সাধারণ সম্পাদক মো. সজিবুজ্জামান (সজিব)। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদেরকে উৎসাহ প্রদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় সকলের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রতিষ্ঠান সমাজের নানাবিধ প্রশংসনীয় কাজ নিঃস্বার্থে করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে এবং সরকার কর্তৃক নিবন্ধিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION