1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে বিএনপির প্রেস ব্রিফিং

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বোয়ালমারী জর্জ একাডেমী সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে রোববার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন বৃহৎ ফরিদপুর এর ফিল্ড কমান্ডার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘চাউল, ডাউল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা সমাবেশ করায় সম্প্রতি বোয়ালমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। গত ১ ডিসেম্বর বোয়ালমারীতে বোমা বিস্ফোরণ করে রাস্তা অবরোধ করার যে অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে সেই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। ইতোমধ্যে ওই মামলায় ১২ জনকে গ্রেফতার করে ফরিদপুরে পাঠিয়েছে প্রশাসন। উদ্দেশ্যে প্রণোদিত ও হয়রানিমূলক মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।’
শাহ্ মো. আবু জাফর আরো বলেন, ‘ক্ষমতার বলে ভয় দেখানো হয়রানি করা মামলায় নিরপরাধ মানুষকে জেলহাজত খাটানোর পরিণতি কিছুতেই ভালো হবে না। এতে করে একসময় জুলুমবাজদের বিরুদ্ধে গণঅসন্তোষ সৃষ্টি হবে। ভবিষ্যত চিন্তা করে সকল ধরনের জুলুম অত্যাচার আচরণ থেকে বিরত থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করেন তিনি।’
প্রেস ব্রিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী, পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. কামাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION