1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধা পেতে রবিদাস সম্প্রদায়ের আগমন

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৫২৪ Time View

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল প্রকার সুবিধা ভোগ করতে ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন সম্প্রদায়ের দেখা মিলছে বলে জানা গেছে। ২০১৯ সালের ২৩ মার্চ বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তফসিল অনুযায়ী ২(১) ও ১৯ ধারায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকা তৈরী হয়। সেখানে ৫০টি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতায় রয়েছে।
সরকারি গেজেট উপেক্ষা করে রবিদাস সম্প্রদায়ের লোকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় এসে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীরা আপত্তি তুলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ বলেন, রবিদাস নামের সম্প্রদায়ের লোকজন সরকারের গেজেট অনুসারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আওতায় না। তবুও তাঁরা ক্ষু্দ্র নৃগোষ্ঠী পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নেয়ার পায়তারা করছে। এর ফলে প্রকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী পরিবারের লোকজন বিভিন্ন প্রকার সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ছে। এতে করে প্রকৃত আদিবাসীরা অবমূল্যায়নে দিনাতিপাত করছে। তাই প্রকৃত আদিবাসী ব্যতিত অন্য সকল সম্প্রদায়ের লোকজনকে বাড়তি সুযোগ না দেয়ার আহবান জানান ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার গুলো ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা কল্যান সমবায় সমিতির সভাপতি নিতাই সিং, আদীবাসী আদর্শ জন কল্যান বহুমুখি সমবায় সমিতির পৌরসভার সাধারন সম্পাদক সোনাতন সরকার, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিদয় মাহাতো, মঙ্গল কুমার সরকার, সুজম কুমার সরকার, তপন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION