1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বোয়ালমারীতে কারামুক্ত বিএনপি নেতাকর্মীদের মালা দিয়ে বরণ করলেন শাহ্ মো. আবু জাফর

  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৫১২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা, বানোয়াট নাশকতা মামলার আসামি ও সদ্য কারামুক্ত বিএনপি নেতাকর্মীদের বরণ করে নিলেন ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর। উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া খামার বাড়িতে রোববার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি নেতাকর্মীরা । গলায় মালা দিয়ে নেতাকর্মীদের বরণ করে নেন শাহ্ মো. আবু জাফর। এ সময় তিনি বলেন, ‘মামলা দিয়ে, হামলা করে কোনো রাজনৈতিক আন্দোলনকে অবদমিত করা যায় না। মামলা, হামলা, নির্যাতন অত্যাচার করে যদি আন্দোলনকে প্রতিহত করা যেত তাহলে পাকিস্তানিদের অত্যাচার অবিচার বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিহত করতে পারতো। তেমনি আজও অত্যাচারকারীরা দেশে ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে প্রতিহত করতে পারবে না। তিনি দ্রব্যমূল্যের উর্দ্বগতি প্রতিরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম কুদ্দুস মোল্যা, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম মুকুল, মিল্টন খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, মুহিবুল ইসলাম, কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর ফরিদ মিয়া, শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা রোকনুজ্জামান মিয়া বকুল, মো. আলম শেখ, উপজেলা জাসাসের সভাপতি শাহিন আনোয়ার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মাতুব্বর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজামান তপু, ছাত্রদল নেতা মাহাবুব হাসান সজিব, জাকারিয়া মোল্যা সুমন, মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION