1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

বোয়ালমারীতে দোকান ঘরের ভাড়া না দিয়ে নিরুদ্দেশ ভাড়াটিয়া

  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪০৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মিরাজ মোল্যা নামে এক ভাড়াটিয়া দোকান ঘরের ভাড়া না দিয়ে নিরুদ্দেশ রয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্য্যােগ বাজারে। মালিককে দোকানটি না বুঝিয়ে দিয়েই লাপাত্তা হয়েছেন ভাড়াটিয়া মিরাজ মোল্যা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্য্যােগ বাজারের ইয়াছিন সুপার মার্কেটে ১ শতাংশ জমির উপর কাটাগড় গ্রামের মো. আবুল খায়ের মোল্যার একটি পাকা দোকানঘর রয়েছে। মুদিখানা ও মনোহারি ব্যবসার জন্য ২০১৮ সালের ১ জুন ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে দোকানটি ভাড়া নেন একই গ্রামের মৃত মো. তোরফান মোল্যার ছেলে মো. মিরাজ মোল্যা। পরবর্তীতে ভাড়ার টাকা নিয়ে বিভিন্ন টালবাহানা করে ঘুরাতে থাকে। কিন্তু আজ দেই, কাল দেই করে ৫ বছরের ভাড়ার আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বকেয়া রাখে ভাড়াটিয়া মিরাজ। এক পর্যায়ে ঘর ভাড়া পরিশোধ না করেই মিরাজ মোল্যা ৩/৪ মাস পূর্বে ঘর মালিককে ঘর বুঝিয়ে না দিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। সে মোতাবেক ঘর মালিক ভাড়াটিয়া মিরাজ মোল্যা ও তার ভাই খবির মোল্যার বিরুদ্ধে সূর্য্যােগ বাজার বনিক সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন। বণিক সমিতি লিখিতভাবে ভাড়াটিয়া মিরাজ ও তার ভাই খবির মোল্যাকে নোটিশ করলে তারা সাড়া না দেয়ায় কোনো প্রকার সমাধান সম্ভব হয়নি। এমতাবস্থায় সূর্য্যােগ বাজার বণিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল মোল্যা (পিকুল) এর উপস্থিততে দোকান ঘরের তালা ভেঙ্গে দোকানঘর খোলা হয়। দেখা যায়, দোকান ঘরে বিক্রয়যোগ্য তেমন কোনো মুদি বা মনোহারি মালামাল নেই।
এ ব্যাপারে সূর্য্যােগ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল মোল্যা (পিকুল) বলেন, দোকান মালিক খায়ের মোল্যার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ভাড়াটিয়া মিরাজ ও তার ভাই খবির মোল্যাকে লিখিত নোটিশ করলে তারা কোনো জবাব দেয়নি। গত ২২ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকান খুলে দেখা যায় বিক্রয়যোগ্য কোনো মালামাল নেই। পরে আবুল খায়ের মোল্যাকে দোকান ঘরটি বুঝিয়ে দেয়াসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION