1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. দিলীপ রায়ের কম্বল বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে শেখ হাসিনার নির্দেশে ২ হাজার  শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ডা. দিলীপ রায়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়াস্থ ডা. দিলীপর রায়ের নিজ বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।  কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. দিলীপ কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পদ্মা সেতু তৈরি হয়েছে। যার ফলাফল ইতোমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ ও উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে বাংলাদেশের একটি মানুষও বেকার বা ক্ষুধার্ত থাকবে না।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আছাদুজ্জামান মিন্টু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, চতুল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, অধ্যাপক মিনু রাণী সাহা, ডা. দিলীপ রায়ের সহধর্মিনী ডা. অঞ্জলী রায়, ভাই হারাণ রায়, বাবলু রায়, আ’লীগ নেতা বাবলু শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুর ইসলাম তুষার, ডা. সঞ্জীব দাস, ডা. প্রীতি রঞ্জন রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION