1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে সরকারি হালটের গাছ কাটার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৫ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি হালটের গাছ কাটার অভিযোগ গ্রাম পুলিশ দেলোয়ারের বিরুদ্ধে।

গাছটি বিক্রির করেছেন আতিয়ার রহমান।
আতিয়ার রহমান চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের সরকারি হালটের সিমানার রেন্টিগাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি করেছেন।

গাছটি ক্রয় করেছেন চতুল ইউনিয়নের দায়ীত্বে থাকা গ্রাম পুলিশ মো. দেলোয়ার। দেলোয়ার রহমান রাস্তার পাশে ও হালটের গাছ প্রায় সই নানা ঝামেলা ও ভয় দেখিয়ে অল্প দামে ক্রয় করে থাকেন বলেও একাধীক অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক লোকজন বলেন, গ্রাম পুলিশ দেলোয়ার সরকারি সীমানার গাছ অল্প দামে ক্রয় করেন। তিনি সাধারন মানুষকে নানা ভয় ভীতি এবং বিভিন্ন অফিসকে ম্যানেজ করার কথা বলে এ অপকর্ম করে থাকেন । এতে করে সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি পরিবেশও ঝুঁকিতে পড়ছে। তাঁর এ অপকর্ম থামানো না গেলে সরকারি গাছ গুলো অনায়াসে বিলুপ্ত হয়ে যাবে বলে দাবী করেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে গ্রাম পুলিশ দেলোয়ার মুখ খুলতে চান না। তবে সাংবাদিক গাছের পিকচার তুলতে গেলে তিনি চটে গিয়ে অসৌজন্য মূলক আচরণ করেন। সরকারি গাছ কাটছেন কেন বললে, গ্রাম পুলিশ বলেন, এই গাছ হলো আমার মেয়ে! আপনি আমার মেয়ের ছবি তুলবেন, অনুমতি নিয়েছেন কি?
তাৎক্ষণিক একজন তাঁর এ প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিক আপনার মেয়ে (গাছ) এর ছবি তুললে তাঁর অপরাধ হয়। তাহলে মেয়েকে (গাছ) কাটার দায়ে আপনার ফাঁসি হওয়া উচিত।

চতুল ইউনিয়নের ভূমি অফিসের দায়ীত্বে থাকা মো. রাসেল খান বলেন, ঘটনা স্থল পরিদর্শনে গিয়ে দেখা হবে। সরকারি হালটের গাছ হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION