1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে উলাসী সৃজনী সংঘের কর্মশালা

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৭০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আলোচ্য বিষয় ছিলো বাল্য বিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, মাদক ও সন্ত্রাস বিরোধ, যৌতুক প্রথা নির্মূল, শ্রেণীকক্ষে ছেলে মেয়ের বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সম্পূর্ণ করার পূর্বেই ছাত্রছাত্রী বিশেষত ছাত্রীদের ঝরে পড়া রোধ। জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে জেন্ডার সমতা ও নারীর অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রার্ণী সম্পদ কর্মকর্তা নারায়ণ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উই প্রকল্প সমন্বয়কারী মোঃ আজিম উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সামছুন নাহার। উল্লেখ্য, সকল স্তরের জনগণকে সচেতন করতে আন্তর্জাতিক সংস্থা Tradecraft Exchange ও European Union এর অর্থায়নে বাস্তবায়িত WEE (Empowering Women CSOs to Ensure Good Governance) শীর্ষক প্রকল্পটিতে উলাসী সৃজনী সংঘ ফরিদপুর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়টি এখন সার্বজনীন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারও এই বিষয়ক প্রাধান্য দিয়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION