1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

“বার্তা মডেল একাডেমি”

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২২ Time View
  • কনা # গ্রামের মধ্যে ১২ শতাংশ জায়গার বসতবাড়িতে গড়ে ওঠা এক শিক্ষাপ্রতিষ্ঠান। শুরুটা হয়েছিলো ২০২০ সালের জানুয়ারীতে। আড়াই মাস পরেই সারাবিশ্বে করোনার প্রকোপ শুরু হলে লকডাউনে সবই বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকারপর এক পর্যায়ে এসে এই স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তা স্কুলের প্রতিষ্ঠাতার মাথাতেও এসেছিলো। কিন্তু সেই সময় স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা ইয়াসমিন একরকম জোর করেই পুনরায় স্কুলের কার্যক্রম চালু করেন।
    সেই ২০২০ থেকে এখন ২০২৩ স্কুল চলছে তার নিজস্বতা নিয়ে। শিশুদের পড়াশোনার পাশাপাশি বিনোদনের সকল আয়োজনও প্রতিবছর হয়ে আসছে এই স্কুলে। ২০২১,২০২২,২০২৩ প্রতি বছরই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সেই সাথে ২৭ শে জানুয়ারি,২০২৩ স্কুল থেকে প্রথম শিক্ষা সফরে গিয়েছিলো।
    এরপর ১৪ ও ১৫ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়ে গেলো অভিনব এক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান।
    দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথি ছিলেন সেলিম রেজা রিপন,মেয়র, বোয়ালমারী পৌরসভা।
    উদ্বোধন করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা এবং বিশেষ অতিথিসহ আরও গুনীজন উপস্থিত ছিলেন।
    কিন্তু এই অনুষ্ঠানের নতুনত্ব ছিলো দ্বিতীয় দিনে যেখানে প্রধান অতিথি থেকে সভাপতির দায়িত্বে সবাই ছিলো শিশু শিক্ষার্থী।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো বোয়ালমারীর উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন কন্যা মেহজাবীন হোসাইন,বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারীর সাব ইন্সপেক্টর উত্তম কুমারের কন্যা আরাধ্য সেন রাখী, মধুখালি অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম কন্যা ফারাহ জাবিন জারা এবং সভাপতিত্ব করেন স্কুলের শিক্ষার্থী সাদিয়া পারভীন।
    প্রথমদিন সকালে ক্রীড়া এবং বিকালে প্রতিযোগিতা মূলক নাচ ও গান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নামার সাথে মানুষের ঢল নামে স্কুল প্রাঙ্গনে। অতিরিক্ত মানুষ সামাল দিতে পুলিশ পাহারার প্রয়োজন হয় এবং বাইরে প্রজেক্টের প্রোগ্রাম দেখার ব্যবস্থা করা হয়।
    দ্বিতীয়দিন সকালে কবিতা,গজল দিয়ে প্রোগ্রাম শুরু হয়। দুপুরের বিরতির পর অতিথিদের আগমনে শেষ পর্যায়ের আয়োজন শুরু হয়। অতিথি শিশু শিল্পীসহ স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান এবং নৃত্য। অতিথিদের গিফট এবং শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সবশেষে এলাকাবাসীর জন্য উন্মুক্ত এক সংগীতের আয়োজন করা হয়। যেখানে সংগীত শিল্পী ছিলেন মৌসুমি মৌ এবং সোয়াদ। সাথে ছিলের রুপকমার এর বাদ্যযন্ত্র গ্রুপ।
    সর্বশেষ লটারী ড্র মধ্য দিয়ে দুইদিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়। শিক্ষার্থী, অভিবাবক,এলাবাসী সহ পুরো বোয়ালমারীতে সাড়া ফেলে দিয়েছে এই আয়োজন।

সুষ্ঠ,সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে বার্তা মডেল একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলে খুবই আনন্দিত।
ভবিষ্যতে আরও সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য সকলের সাহায্য, সহযোগিতা কাম্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION