1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

এলাকাবাসীর প্রতি মফিজুর রহমানের খোলা চিঠি

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৮০৯ Time View

প্রিয় এলাকাবাসী
আমি মফিজুর রহমান, আমার পিতা মরহুম বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন মোল্যা, গ্রাম- অমৃতনগর। আমি গুনবহা ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক। আমি দীর্ঘ ২৬ বছর যাবত গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি অমৃতনগর ফেলাননগর হাফেজিয়া মাদ্রাসার ১ নং সহসভাপতি এবং ওমরনগর চন্দনী গোরস্থানের কার্যকরী সদস্য। ময়না হাই স্কুলের সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গর্ভনিং বডির সাবেক সদস্য ছিলাম। এছাড়া আমার স্ত্রী গুনবহা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে দীর্ঘ ১৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন এবং উপজেলার সংরক্ষিত মহিলা মেম্বার ও গুনবহা ইউনিয়নের চেক হোল্ডার। ‘সম্প্রতি থানা পুলিশ কর্তৃক ৪টি মোটরসাইকেল উদ্ধারকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে কিছু কিছু মিডিয়ায় আমার ছবি দিয়ে না জেনে, না বুঝে, না শুনে, যা ইচ্ছে তাই লিখেছে। যা উদ্দেশ্যে প্রণোদিত, ভিত্তিহীন, বানোয়াট। প্রকৃত ঘটনা হলো, থানা পুলিশ ১ম গাড়িটি পৌরসভার ব্র্যাক অফিস সংলগ্ন শহিদুলের কাছ থেকে উদ্ধার করে। ২য় গাড়িটি উদ্ধার হয়, অমৃতনগরের মোস্তাকের বাড়ি থেকে। ৩য় গাড়িটি একই গ্রামের লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ৪র্থ গাড়িটি সোহেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়। আমি সমাজে কোনো ধরনের কোনো প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত নই। এমনকি আমার নামে কোথাও কোনো মামলা নেই। সর্বপরি এলাকায় যারা সন্ত্রাসী বা অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি শক্ত অবস্থানে রয়েছি। ন্যায় সংগত কাজের সাথে জড়িত আছি এবং ভবিষ্যতেও থাকবো।

অতএব, প্রতিহিংসার বশবর্তী হয়ে ভিলেজ পলিটিক্সের কারণে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

ইতি- মফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION