1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈকালিক স্বাস্থ্যসেবা প্রদান

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪৯৫ Time View

 

দেশের স্বাস্থ্য সেবা প্রত্যাশী মানুষের সেবা সহজলভ্যতার জন্য অফিস সময়ের পরেও সরকারি হাসপাতালসমূহে “ইনস্টিটিউশনাল প্র‍্যাকটিস” বাস্তবায়নের লক্ষ্যে সরকার নির্বাচিত ১০ টি জেলা হাসপাতাল ও ২০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মরত সরকারি চিকিৎসকবৃন্দের (মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক) মাধ্যমে বৈকালিক স্বাস্থ্য সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পাইলটিং এর জন্য নির্ধারিত হাসপাতালসমূহের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী, ফরিদপুর অন্তর্ভুক্ত রয়েছে।

আজ ৩০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে নির্ধারিত সকল হাসপাতালে একযোগে শুরু হওয়া এই বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এম.পি। মন্ত্রী মহোদয়ের উদ্বোধনের পর ফিতা কেটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ সুচনা করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এম মোশাররফ হোসেন।

সুচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সেবা প্রত্যাশী রোগীদের সেবা প্রদান শুরু হয়। কার্যক্রমের প্রথম দিনে ডাঃ মোঃ শরীফুল ইসলাম ও ডাঃ সাবরিনা হক রূম্পা রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ এম এম নাহিদ আল রাকিব। কার্যক্রমের সুচনা লগ্নে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র জনাব সেলিম রেজা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক জনাব ডাঃ রওশন জাহান আখতার আলো, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোশারেফ হোসাইন এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, প্রধান সহকারী, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে, সরকার নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমে মোট ১২ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল ৩-৬ টা পর্যন্ত ২ জন মেডিকেল অফিসার নিয়মিতভাবে রোগী দেখবেন। পাশাপাশি, প্রতি সোমবার সার্জারি বিশেষজ্ঞ ও প্রতি বৃহস্পতিবার গাইনী বিশেষজ্ঞ এই কার্যক্রমের অংশ হিসেবে রোগী দেখবেন। সেবা প্রত্যাশী রোগীদের জন্য উক্ত সময়ে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা নীরিক্ষার জন্য হাসপাতাল প্যাথলজি বিভাগ চালু থাকবে। উল্লেখ্য, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতাল প্যাথলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন টেস্ট নিয়মিতভাবে করা হচ্ছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের সফল অগ্রযাত্রার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION