1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

মাসব্যাপী মানবতার কল্যাণে সুমন রাফি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৬৫৮ Time View
বোয়ালমারী প্রতিনিধি: বিগত রমজান মাসগুলোর মতোই এই বছর পবিত্র রমজান মাসজুড়ে নিঃস্বার্থ ভাবে মানবতার কল্যাণে কাজ করে আবারো আলোচনায় এসেছেন সুমন রাফি। পহেলা রমজানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দরিদ্র অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ইনজেকশন ও স্যালাইন কিনে দিয়ে পাশে থাকার মাধ্যমে মাসের কর্মসূচি শুরু করেন। শুধু চিকিৎসা সামগ্রী নয় তাদের বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে করেন আর্থিক সহায়তা। পুরো এক সপ্তাহ ধরে হাসপাতালে দরিদ্র রোগীর পাশে দাঁড়ান চিকিৎসা সেবা নিয়ে। বোয়ালমারী উপজেলার বিভিন্ন জায়গা অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে গিয়েছেন তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ। বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ ও প্রতিষ্ঠান কে উপহার স্বরূপ দিয়েছেন পবিত্র কোরানুল কারিম ও হাদিস। এসবের মাঝেও নিয়মিত রক্ত জোগাড় করে দিয়েছেন মুমূর্ষু রোগী কে। রমজানের শেষ দশকের প্রতিদিনই ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও অন্যান্য কাপড় নিয়ে পৌঁছে গেছে মানুষের দরজায়। বিগত ঈদের মতোই এই বছরও আলেম ওলামা ও পবিত্র কোরানুল কারিমের হাফেজদের দিয়েছেন ঈদ উপহার। বোয়ালমারী উপজেলার বিভিন্ন মাদ্রাসায় গিয়ে পবিত্র কোরানুল কারিমের শিক্ষার্থীদের ইফতার খরচ বাবদ দিয়েছেন নগদ অর্থ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িয়ে দিয়েছেন অমুসলিম অর্থাৎ সংখ্যালঘু পরিবারের প্রতি সহযোগিতার হাত, অংশ নিয়েছেন সব ধরনের মানবিক কাজে। সুমন রাফির এসব কার্যক্রম সম্পর্কে বোয়ালমারী উপজেলার কেওয়াগ্রাম নিবাসী সাংবাদিক মুকুল কুমার বোস বলেন, সুমন রাফি সেদিন ময়না ইউনিয়নে এসে বিভিন্ন জায়গা এগারোটা পরিবারের খোঁজ খবর নিয়ে করেছেন আর্থিক সহায়তা। সুমন রাফি বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের বিখ্যাত মিয়া পরিবারের সন্তান এবং তার সাথে যোগাযোগ করা হলে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION