1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কাদিরদীতে নেশাখোর মোবারক কোপালো দেলোয়ারকে

  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১১৬২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে গোসলের সময় পানি ঘোলা করাকে কেন্দ্র করে বচসার জেরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহতের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে অবস্থিত কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। শুক্রবার রাতে উপজেলার কাদিরদী বাজারে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের বাসিন্দা এবং কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেনের মা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন। ওই সময় বাড়ির পাশের আরো কয়েক কিশোর গোসল করছিল। তারা ঝাঁপাঝাপি করে পুকুরের পানি ঘোলা করায় দেলোয়ার হোসেনের মা ঝাঁপাঝাপি করতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকেরা দেলোয়ার হোসেনের বৃদ্ধ মাকে লাঞ্ছিত করেন। বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানালে এ ঘটনার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে রিফাতকে (১৬) আটক করে থানা পুলিশ। পরে সন্ধ্যায় কাদিরদী বাজারের এক দোকানে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মো. দেলোয়ার হোসেন এবং অভিযুক্তদের অভিভাবকদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ঈদের পরে এ বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে। আর অভিযোগ তুলে নিয়ে আটককৃত রিফাতকে থানা থেকে ছাড়িয়ে আনা হবে। সে মোতাবেক দেলোয়ার হোসেন থানায় ফোন দিয়ে রিফাতকে ছেড়ে দিতে বলেন। কিন্তু ওই রাত ১০টার দিকে কাদিরদী বাজার থেকে রিফাতের সহোদর মোবারক বিশ্বাস (২৫) ও রুবেল বিশ্বাসের (৩২) নেতৃত্বে ১৫/২০ জন মো. দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত যুবকেরা দেলোয়ারের মাথায় দুটি এবং হাতে একটি কোপ দেয়। পরে আশেপাশের লোকেরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত দেলোয়ার হোসেনকে স্থানীয় লোকেদের সহায়তায় সাথে সাথে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। অভিযান অব্যাহত আছে।’ উল্লেখ্য, ঘটনাস্থলে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION