1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালামারীতে পুলিশের স্ত্রীসহ র‌্যাব সদস্য আটক, অত:পর আদালতে প্রেরণ

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৯১০ Time View

বোয়ালমারী ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে এক র‍্যাব সদস্য জনগণের হাতে আটক হয়েছেন। অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তাদের আটক করে স্থানীয় জনগণ থানায় সোপর্দ করেছে। শনিবার (৬ মে) সকালে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা রানিহাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (৩৫) মাঝে মাঝে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ শেখের বাড়িতে আসতেন। ইউসুফ শেখ পুলিশে চাকরি করতেন। ইউসুফ শেখের মেয়ে সোনিয়া (৩০) তিন সন্তানের জননী। এর আগে তার আরো ৩টি বিয়ে হলেও তিনি বাপের বাড়িই থাকতেন। স্থানীয়রা জানান, র‍্যাব সদস্য ইব্রাহিম আলী প্রায়ই ওই বাড়িতে এসে ৩/৪ দিন করে থাকতেন। সোনিয়ার স্বামী আকাশ পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। গত শনিবার (৬ মে) র‍্যাব সদস্য ইব্রাহিম আলী ওই বাড়িতে সোনিয়ার কাছে আসলে স্থানীয় লোকজন সোনিয়ার স্বামী আকাশকে খবর দেয়। আকাশ কুশাডাঙ্গাস্থ শ্বশুরবাড়ি এসে ইব্রাহিম ও সোনিয়াকে আপত্তিকর অবস্থায় পায়। পরে স্থানীয় এলাকাবাসী উভয়কে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।
পুলিশ সদস্য আকাশ বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন বাহানায় আমার কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা আত্মসাৎ করেছে। আমি ফোন দিলে আমার সাথে খারাপ ব্যবহার করতো। সন্দেহ হলে আশপাশে খবর নিয়ে এ ঘটনা জেনে হাতে নাতে তাদের আটক করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বলেন, র‍্যাব সদস্য ইব্রাহিম প্রায়ই ওই বাড়িতে আসতো বলে শুনেছি। গতকাল ওই বাড়িতে আসলে স্থানীয় জনগণ ইব্রাহিম ও সোনিয়াকে আটক করে আমার কাছে নিয়ে আসলে তাদের দুইজনের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে তারা কোন সদুত্তর দিতে না পারায় আমি থানায় খবর দেই। পরে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে।
জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই মহিলা এক পুলিশ সদস্যের দুই নম্বর বউ। আর র‍্যাব সদস্যের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION