1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মুশা মিয়ার গণসংযোগ

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬৮৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন (মুশা মিয়া) তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ করে চলেছেন।

রোববার (২৮ মে) বিকেলে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুড়দিয়া, নদেরচাঁদ, ভেন্নাতলা, আলফাডাঙ্গা উপজেলার বানা বাজার, হেলেঞ্চা বাজার, কোঠুরাকান্দি, বেড়িরহাটসহ বেশ কয়েকটি বাজারে তিনি গনসংযোগ করেন। গনসংযোগকালে ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া সাধারণ মানুষের কাছে আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন। এ সময় তিনি হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

গনসংযোগকালে এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামীলীগের দুর্দিনে সামনের সারিতে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি। পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘদিন ধরে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সেবা করে যাচ্ছি। বৃহৎ পরিসরে জনসেবা করার লক্ষ্যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে নেত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইবো। দলীয় মনোনয়ন পেলে এমপি নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে ফরিদপুর-১ আসন উপহার দেবো। সেই লক্ষ্যে দলীয় নির্দেশনা মোতাবেক আওয়ামী সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, ইতোপূর্বে দলীয় সভানেত্রীর কাছে মনোনয়ন চেয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরবর্তীতে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ, বোয়ালমারী উপজেলা আ’লীগের সদস্য মো. মজনু মিয়া, আ’লীগ মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শরীফ বাকের ইদ্রিস, যুবলীগ নেতা মো. সুজনে শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION