1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে: আরিফুর রহমান দোলন

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬১৪ Time View

হাসান মাহমুদ মিলু : উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার বলে মন্তব্য করেছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
তিনি বলেন, ‘জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমরা আবার প্রধানমন্ত্রী হিসেবে চাই। সেজন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার হাত ধরেই দেশ স্মার্ট বাংলাদেশের যুগে প্রবেশ করবে।’
ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমীর মাঠে শুক্রবার বিকালে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার উপলক্ষে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
দোলন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’
শেখ হাসিনা সরকারের উন্নয়নের নানা সুফলের উদাহরণ তুলে ধরে দোলন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণেই আজ সবখানে উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তার নেতৃত্বে আমরা ঠিকই একদিন ইউরোপ আমেরিকার সঙ্গে টেক্কা দিতে পারব, এই স্বপ্ন দেখি।’
তিন উপজেলা বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-১ নির্বাচনী এলাকা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন ধরনের গণসংযোগের মধ্য দিয়ে দোলন মুখরিত করে রেখেছেন এই আসন। নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, রোটারি ক্লাব অব লুমিনাসের সাবেক সভাপতি কাজী সাইফুল হক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শেখ আকরামুজ্জামান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচু‌ড়িয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মিজানুর রহমান মিজান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তিযোদ্ধা জালাল উ‌দ্দিন ফ‌কির, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল প্রমুখ।
শান্তি সমাবেশ সফল করতে দুপুরে পর থেকে ফরিদপুর-১ আসনের বিভিন্ন অঞ্চল থেকে হাজার নেতাকর্মী উপস্থিত হন। একপর্যায়ে শান্তি সমাবেশ জনতার ঢলে মহাসমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত জনতা ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আরিফুর রহমান দোলনকে দেখতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION