1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বিএনপি জামায়াত শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল: লিয়াকত সিকদার

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫৬১ Time View

হাসান মাহমুদ মিলু: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাড. মো. লিয়াকত সিকদার বলেছেন,‘’বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অপচেষ্টা করা হয়েছিল। অসাম্প্রদায়িক, ক্ষুধামুক্ত, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন থেকে আমাদের দূরে নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার সরকার আজ ক্ষমতায়। আজকের প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মিথ্যা ইতিহাস আমাদের জানতে বাধ্য করা হতো। তখন একটিমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, একটিমাত্র রেডিও ছিল। রাষ্ট্রীয় মিডিয়াতে বঙ্গবন্ধু ও তার পরিবার সম্পর্কে তখন মিথ্যাচার করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হতো। আজকে পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের ছেলেমেয়ে, নাতিনাতনিরা সঠিক ইতিহাস পড়তে পারছে।’
জাতির জনকের শাহাদাত বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার উপলক্ষে শুক্রবার (৪ আগস্ট) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ও সাতৈর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
লিয়াকত সিকদার বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক সময় সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল। সেই মহানায়কের ইতিহাসকে বিকৃত করে খলনায়ককে নায়ক করা হয়েছিল।’
এ সময় লিয়াকত সিকদার বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।’
ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার আরো বলেন, ‘দেশের জনগণ আজ বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাথা থেকে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা- এসব কর্মসূচির ধারণা এসেছে। আজ সারা বিশ্ব এসব কর্মসূচি অনুকরণ করছে।’
তিনি আরো বলেন, ‘পদ্মাসেতুর জন্য দেড়/দুই ঘন্টায় ঢাকা থেকে আসা-যাওয়া করা যায়। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, সাতৈর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন আকুল, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য মো. রঞ্জু আহমেদ, ইউপি সদস্য লতিব শেখ, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION