1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারী পৌর আওয়ামী লীগের পরিচতি সভা

  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৪৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের গোহাটা সংলগ্ন পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পরিচিতি সভায় পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আলী আকবর আলী ও এম এ মতিন, সদস্য জাহিদুল ইসলাম মুন্নু, সালাউদ্দিন মৃধা মিলন, আ. রব, সালাউদ্দিন আল মাসুদ ও ভবানী বিশ্বাস প্রমুখ।
দীর্ঘ ২২ বছর পর পৌর আওয়ামী লীগের নতুন কমিটি পেয়ে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরে পেয়েছে। বোয়ালমারী প্রথম শ্রেণীর পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রনেতা সেলিম রেজা লিপন মিয়াকে আহবায়ক, সাবেক ছাত্রনেতা মো. আলী আকবর আলীকে ১ নম্বর যুগ্ম আহবায়ক ও এমএ মতিনকে ২ নম্বর যুগ্ম আহবায়ক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ৩১ জুলাই সোমবার রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারন সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বোয়ালমারী তৃতীয় শ্রেণীর পৌরসভা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তৎকালীন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম তফসীর মাস্টার ও সাধারণ সম্পাদক (বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান) এমএম মোশাররফ হোসেন। এরপর ২০১৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণীতে অন্তর্ভূক্ত হয়। দলীয় নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণীর যেকোন পৌর কমিটির অনুমোদন দেন জেলা কমিটি। বোয়ালমারী পৌর আওয়ামী লীগের মেয়াদ দীর্ঘ ২২ বছর চলে গেলোও আর কোন সম্মেলন হতে দেখা যায়নি। সদ্য সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মোল্যা দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় শয্যাশয়ী। আর সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়াসহ ৮-১০ জন নেতা কয়েক বছর আগে মারা গেছেন। এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোয়ালমারী পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত ও দলের গতিশীলতা বাড়ানোর জন্য নতুন ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION