1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

দফাদার নুর আলীর বিরুদ্ধে অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৯০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের দফাদারের নুর আলীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা মহিলার সাথে শারিরীক সম্পর্কের অভিযোগ উঠেছে। নুর আলী উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী মহিলা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মহিলার দু’টি সন্তানের জন্মের পর তার স্বামী মারা যায়। পূর্বপরিচিত হওয়ার সুবাদে মাঝেমধ্যেই দফাদার নুর আলী ওই মহিলার বাড়িতে যাতায়াত করতো। এক পর্যায়ে ওই বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় নুর আলী। পরবর্তীতে বিভিন্ন সময়ে একাধিকবার ওই মহিলার সাথে শারিরীকভাবে মেলামেশা করে সে। গত ৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নুর আলী ওই মহিলার বসত বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় তার সাথে শারিরীকভাবে মেলামেশা করার চেষ্টা করলে মহিলার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নুর আলীকে আটক করে। স্থানীয় লোকজন বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা করে। কিন্তু সালিশ অমান্য করে কতিপয় মাতুব্বরদের সহযোগিতায় নুর আলী সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত সহযোগিতা চেয়ে বোয়ালমারী থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ভুক্তভোগী ওই মহিলা।

অভিযুক্ত নুর আলী বলেন, দরখাস্তে অভিযোগের বিষয়টি সঠিক নয়। আমি গ্রাম্য দলাদলির শিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION