1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

মধুখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৪২ Time View

হাসান মাহমুদ মিলু: বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বিশাল নারী সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারী নেতৃত্বের বিকাশ ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে চলমান রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান নারী সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার (১২ আগস্ট) বিকালে গাড়াখোলায় এই বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সব সময় বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে এগিয়ে যেতে সহযোগিতা করতেন। তিনি বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যোগাতেন।
তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান তিনি।

মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির উদ্দিন, বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিউর রহমান, মধুখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মীনা, জেলা পরিষদ সদস্য নাজনীন নাহার আলপনা, ফরিদপুর জেলা শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর চিনিকলের নির্বাচিত সাধারণ সম্পাদক, মির্জা মাজারুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়েই নারী নেতৃত্বের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সমাবেশ মধুখালীর কয়েক হাজার নারী নেতৃবৃন্দের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION