1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই- মাহমুদা বেগম কৃক

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে শেখ হাসিনার বিকল্প নেই।’ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প নির্মাণ করে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা দেখিয়ে দিয়েছেন তিনি।’
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবার হোসেন আকুল, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মাসুম, গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মিলি বেগম, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা ইয়াসমিন প্রমুখ।
আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মাহমুদা বেগম কৃক বলেন, ‘পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, কর্ণফুলি টানেল, বিধবা-বয়স্ক ভাতা, গৃহহীনদের গৃহনির্মাণ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তথা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান তিনি।
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে। সুখ-দুঃখে, আপদে-বিপদে আপনারা আমাকে ডাকবেন, যেখানেই থাকি আপনাদের কাছে ছুটে আসবো। আপনাদের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসন আমার প্রিয় জনপদ। আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে আমি এমপি নির্বাচিত হলে এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে এলাকার উন্নয়ন-সমৃদ্ধির জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION