1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সালথায় বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলার সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা 

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬২ Time View
আকাশ সাহাঃ সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু সেনা পরিষদ বৃহত্তর ফরিদপুর জেলা (ফরিদপুর, গোপালগঞ্জ মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী) সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে মেজর (অবঃ) আতমা হালিমের বাড়ির সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর আতমা হালিম (অবঃ) এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যশোর -২ আসনের সংসদ সদস্য ডা. মেজর জেনারেল নাসির উদ্দিন (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিএসসি (অবঃ) ডা. গ্রুপ ক্যাপ্টেন এস. এম ইদ্রিস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্জেন্ট জামান (অবঃ), মো. মিরাজ, মো.নুরুল ইসলাম আমিন, মো. বখতিয়ার,আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দল কাদের মিয়া প্রমুখ। এছাড়াও বৃহত্তর ফরিদপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন মেজর দেলোয়ার এইচ কান (অবঃ) এবং সহকারী সঞ্চালক ছিলেন সার্জেন্ট মনিরুজ্জামান (অবঃ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION