1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুর-১ আসনে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত হচ্ছেন মাহমুদা বেগম কৃক

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ফরিদপুর- ১ আসনের গণমানুষের মাঝে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত হচ্ছেন মাহমুদা বেগম কৃক। ব্যাপক গণসংযোগে সাধারণ মানুষের সাথে তার চার-আচরণ,  কথা-বার্তা ও বিনয়ী ব্যবহারেই হাজার হাজার মানুষের মন জয় করেছেন তিনি। এ কারণেই তিনি নির্বাচনী এলাকার মানুষের মাঝে সমাদৃত ও প্রশংসিত। তিনি মনোনয়ন পেলে ফরিদপুর ১ আসনে নৌকার জয় পেতে সহজ হবে বলে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে। এছাড়া এলাকায় আসলেই ফরিদপুর-১ আসনের বিভিন্ন হাটবাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। সম্প্রতি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার, ভাটদী বাজার, দাদপুর ইউনিয়নের চিতার বাজার, পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। এ সময় মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
ফরিদপুর-১ আসনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, ঐক্যবদ্ধভাবে তাকেই নির্বাচিত করার আহবান জানিয়ে মাহমুদা বেগম কৃক বলেন, দলের অনেকেই একবার দু’বার করে এমপি হয়েছেন। আরও নেতা-নেত্রী আছে তাদেরও সুযোগ দিতে হবে। এ জন্য তিনি নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন। নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য তাঁর এমপি হওয়া প্রয়োজন। তাই দলের কাছে মনোনয়ন চাইবেন এবং মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তাকে মনোনয়ন দিলে সর্বাধিক ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশা করেন।
মাহমুদা বেগম কৃক আরো বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে। সুখ-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। জননেত্রী শেখ হাসিনার নৌকা ও আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মো. মান্নান মাতুব্বর, মধুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, মধুখালী পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মির্জা মিজানুর রহমান মিন্টু, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, যুবলীগ নেতা মো. নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION