1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে সোনা মিয়া উধাও

  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৯ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন ফরিদা বেগম (৩৫) নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী। উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় (১৮ সেপ্টেম্বর) বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মহিলার স্বামী মো. সাইফুল ইসলাম (৪২)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকার মো. সাইফুল ইসলামের সাথে ২২ বছর পূর্বে প্রতিবেশি ইয়াছিন শেখের মেয়ে ফরিদা বেগমের বিবাহ হয়। ওই দম্পতির ১৪ ও ১৯ বছর বয়সী দুইটি ছেলে সন্তান রয়েছে। সাইফুল ইসলাম বিদেশে থাকার কারণে সম্প্রতি প্রতিবেশি ফেলু খাঁ’র ছেলে সোনা মিয়ার সাথে ফরিদা বেগমের সখ্যতা গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে দেড় মাস আগে সাইফুল ইসলাম দুবাই থেকে বাড়িতে আসেন এবং সোনা মিয়ার অভিভাবকদের কাছে বিচার দেন। গত রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সাইফুল ইসলাম বোয়ালমারী বাজারে থাকার সুবাদে ফরিদা বেগম স্বামীর গচ্ছিত নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সোনা মিয়ার সাথে পালিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION