1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

আলফাডাঙ্গায় শ্রমিক ইউনিয়নের সাথে ডাঃ গোলাম কবীর এর মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৭ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর ১ আসনে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবির। আলফাডাঙ্গা কলেজ রোডে অবস্থিত শ্রমিক ইউনিয়নের অফিসে সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডা. গোলাম কবির বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। বোয়ালমারী মানবাধিকার কমিশনের সভাপতি ও ফরিদপুর জেলা কৃষকলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর বলেন, আমি একজন বীরমুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কর্মজীবনে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। ফরিদপুর-১ নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। বৃহৎ পরিসরে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি এমপি নির্বাচিত হয়ে ফরিদপুর-১ আসনের উন্নয়নে অংশীদার হবো। আজীবন জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত রাখবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নুর ইসলাম, আলফাডাঙ্গা শ্রমিক ইউয়িনের সভাপতি মো. ইয়াদ আলী, সহসাধারণ সম্পাদক মো. শামচুর রহমান, উপদেষ্টা মো. নজরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন পিয়ারসহ শ্রমিক ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী। সভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION