1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

আলফাডাঙ্গায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে দর্শকের ঢল

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, পিওর গোল্ড জুয়েলার্সের চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ। খেলায় আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION