1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: দেশী মাছ রক্ষায় ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গুণবহা ইউনিয়নের হরিহরনগর বাওরে মধুমতী নদীর প্রবেশমুখে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোশারেফ হোসাইন।
পরে বিলটি থেকে জব্দকৃত চায়না দূয়ারী জাল জনসম্মুখে আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। অভিযানেকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন, বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহ পুলিশের একটি টিম। ‘চায়না দুয়ারী জাল দেশীয় মৎস্য সম্পদের জন্য বড় ধরনের হুমকি। এতে ছোট থেকে বড় সব ধরনের মাছ এমন কী যে কোন জলজ প্রাণি একবার প্রবেশ করলে তা আর বের হতে পারে না। ফলে জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণি বিলুপ্ত হতে বসেছে। যে কারনে পরিবেশ ও মাছের জীববৈচিত্র ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।’
আদালত পরিচালনাকারি নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ‘দেশীয় ছোট মাছ সহ জলজ জীববৈচিত্র ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে এ অভিযান অব্যহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION