1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৪ Time View

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ২টি সীসা কারখানাসহ ৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৭ হাজার ৫ শত টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোয়ালমারী পৌর সদর বাজার, বিল দাদুড়িয়া ও সাতৈর জয়নগর বটতলা এলাকায় এ অভিযান চলানো হয়। আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও নির্বাহী হাকিম মো. মুজিবুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী- ময়েনদিয়া সড়কে চতুল ইউনিয়নের বিল দাদুড়িয়া এলাকায় একটি সীসা কারখানা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যাটারির সাইস্ট্রিক এসিড পুড়িয়ে পরিবেশ দূষণের দায় কারখানাটি সিল গালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সাতৈর ইউনিয়নের জয়নগর বট তলা সংলগ্ন হিরু মুন্সির কার্বন ফ্যাক্টরি সংলগ্ন আরও একটি সীসা কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বোয়ালমারী পৌর বাজারের ৩ টি চাইনিজ রেস্টুরেন্টে ও কফিশপে অভিযান চালিয়ে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো হলো বোয়ালমারী স্টেশন সড়কের গোল্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ১০ হাজার, ফুডল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে ১০ হাজার, বিএফসিকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফরিদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ উপজেলা প্রশাসন ও বোয়ালমারী থানা পুলিশের একটি টিম।

আদালত পরিচালক নির্বাহী হাকিম জানান, পরিবেশ দূষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারা ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও ভোক্তা অধিকার সংরক্ষণে
এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION