1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
তেলজুড়ি ঐতিহ্যবাহী ১২৩ তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিকদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ প্রদান করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION