1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: ডা. দিলীপ রায়

  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪০ Time View

হাসান মাহমুদ মিলু: ফরিদপুরের বোয়ালমারীতে ৭৮তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার রূপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছিলো মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষ দিন। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ সভাপতি এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়।
ফরিদপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রধান অতিথি ডা. দিলীপ কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এ সরকারের আমলে যার যার ধর্ম সে সে বিনা বাধায় পালন করছে। আওয়ামী লীগ সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। যেকোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে আমরা দেশে বসবাস করবো।

পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ডা. দিলীপ রায় বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ নিরাপদে থাকে। গত ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমার অধিকারী, সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, বোয়ালমারী ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, ডা. সঞ্জীব কুমার দাস, ডা. চঞ্চল বিশ্বাস, ডা. বাসুদেব বিশ্বাস, ডা. দীনেশ রায়,  ডা. সুবাস বিশ্বাস,  শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION