1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চে বোয়ালমারীর হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চটি শুরু হয়ে ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারিপুর হয়ে শরীয়তপুরে গিয়ে শেষ হয়। রোড মার্চটির যাত্রা পথে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তার মোড়ে এক বিশাল পথসভায় মিলিত হয়। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা থেকে নেতাকর্মীদের মিছিল আসে রাজবাড়ী রাস্তার মোড়ে।

পথসভায় ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফরের আহবানে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক জিএস শামসুদ্দিন মিয়া ঝুনু এবং পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের নেতৃত্বে পথসভায় বোয়ালমারী থেকে হাজারো নেতাকর্মী অংশ নেয়। সকাল ১০টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা জড় হয়। সকাল ১১টার দিকে ৫শতাধিক মোটরসাইকেল, ১৫টি মাইক্রোবাস, ১০ টি পিকআপ ও কয়েকটি প্রাইভেটকার বহর নিয়ে পথসভায় অংশগ্রহণ করেন।

রোড মার্চে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকী, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর, রোড মার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব স্বপন কিবরিয়া, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ কেন্দ্রীয় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ফরিদপুর বিভাগীয় ৫ জেলার সকল স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বোয়ালমারী থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির শেখ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর আজিজুল হক, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মহিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মনির হোসেন, যুবদল নেতা মো. হাসান মিয়া, মো. রোকনুজ্জামান বকুল, গোলাম রসুল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী রোড মার্চে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION