1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

আলফাডাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করলেন আব্দুর রহমান

  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৫৬৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ভারি বর্ষনের টর্নেডোতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। রবিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার টগরবন্দ ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের টর্নেডোতে বিধ্বস্ত বাড়িতে গিয়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন তিনি। জানা যায়, গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ, সদর ইউনিয়নের ৮-১০টি গ্রামের উপর দিয়ে এক মিনিটের টর্নেডোতে বিধ্বস্ত হয় বাড়িঘর। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, জাটিগ্রাম, বেজিডাঙ্গা ও টগরবন্ধ ইউনিয়নের মালা, কৃষ্ণপুর, টগরবন্দ ও তিতুরকান্দি গ্রামের কাঁচা-পাকা প্রায় দেড় শতাধিক বাড়িঘর এবং ৫ শতাধিক গাছপালা। সেই সাথে ফসলি জমিও নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় রবিবার (৮ অক্টোবর) ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে আসেন আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এ সময় তিনি আলফাডাঙ্গা সদর ইউপির জাটিগ্রাম, বিদ্যাধর গ্রাম এবং টগরবন্দ ইউপির মালা, তিতুরকান্দি এলাকায় টর্নেডের আঘাতে ক্ষতিগ্রস্ত লোকদের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেন। পরিদর্শনকালে আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। বঙ্গবন্ধু যেভাবে বাঙালি জাতির মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। সেই ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল পর্যায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সারাদেশের ভূমিহীনদের থাকার জায়গাসহ পাকা ঘর উপহার দিয়েছেন। এ এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়ে ক্ষতিগ্রস্থদের নতুন ঘরের জন্য সহযোগিতা করবেন বলে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল আলীম সুজা, সহসভাপতি আ. রউফ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো, সাধারণ সম্পাদক রায়হান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION