1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা নিউটন মিয়া

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৬৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মো. শাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি এবং রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামে ভয়াবহ টর্নেডোয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শাকির আহমেদ, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ই্উনিয়ন যুবদলের সভাপতি মো. ইলিয়াস মোল্যা, শেখর ইউনিয়ন বিএনপির সদস্য মো. দিপু সিকদার, বিএনপি নেতা সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া বলেন, টর্ণেডোয় আপনাদের যে ক্ষতি হয়েছে তা আমার একার পক্ষে পুষিয়ে দেয়া সম্ভব নয়। আপনারা জানেন, এখন আমাদের দল ক্ষমতায় নেই। তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে যতটুকু পেরেছি আপনাদের সহযোগিতা করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেয় এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে ক্ষতিগ্রস্থ পরিবারসহ সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে উপজেলার রুপাপাত এবং শেখর ইউনিয়নের বামনগাতি ও বন্ডপাশা গ্রামের ১৫/২০ টি পরিবারে বসতঘরসহ বেশ কয়েকটি পরিবারের রান্নাঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্থ হয়। ঝড়ে সড়কের পাশের শতাধিক গাছ এখনো উপড়ে পড়ে আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION