1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে: আব্দুর রহমান

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৫৫৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামী লীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডী দূর্গা মন্দিরে শারদীয় দূর্গা উৎসবের নবমীতে এসব কথা বলেন আব্দুর রহমান। এর আগে সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর সদরের কয়েকটি দূর্গা পূজা পরিদর্শন করেন আব্দুর রহমান।
এ সময় শতশত হিন্দু নারী-পুরুষ ভক্তবৃন্দের উদ্দেশ্যে সাবেক এমপি আব্দুর রহমান বলেন, ধর্ম যার যার-উৎসব সকলের। বর্তমান সরকারের আমলে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারছেন। একমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সেটা সম্ভব হচ্ছে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে
আব্দুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও সকল পর্যায়ের উন্নয়নের ছোয়া লেগেছে। দেশে বড় বড় উন্নয়ন করে বিশ্ব দরবারে শেখ হাসিনা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বোয়ালমারীতে ১৯৯০ সালে এই মন্দির ভাংচুর করা হয়েছিলো, সেই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ডাকবাংলো চত্বরে আমি প্রতিবাদ সভা করেছিলাম। সেই সময় থেকেই আপনাদের পাশে আছি। উন্নয়নের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে আবারো আপনাদের ক্ষমতায় আনতে হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী আকবর আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম মৃধা, জেলা যুবলীগের সদস্য দাউদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি রাজিবুল হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌর্তুজা আলী তমালসহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION