1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা প্রান্ত সিদ্দিকের খোলা চিঠি

  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৯৭৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক। রবিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠিটি প্রকাশ করা হয়।

খোলা চিঠিতে প্রান্ত সিদ্দিক উল্লেখ করেন ‘ বিগত একাদশ জাতীয় নির্বাচনে যাকে মনোনয়ন দেয়া হয়েছিল আমরা তাকে সঠিকভাবে চিনতামও না। সে রাজনৈতিক ব্যক্তি না হওয়া সত্ত্বেও আমরা আপনার সিদ্ধান্তকে মেনে নিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীর ছাত্র সমাজ পরিশ্রম করে বিপুল ভোটে নির্বাচিত করি। তিনি নির্বাচনে জেতার পরে, তিনি কারো খোঁজ খবর রাখেনি। বিগত ৫টি বছর ফরিদপুর ১ আসনের নেতাকর্মীরা খুব অবহেলিত ভাবে পড়ে আছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে একজন রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেয়া আরজি জানান তিনি।

তার সেই খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হলো:

‘দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে খোলা চিঠি,
আমার এই সামান্য চিঠি পৌছবে কিনা তা জানি না তাও বলছি।

আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে দু-চারটি কথা নিবেদন করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবই জানেন এবং বোঝেন, কারণ আপনি শাসক নন, আপনি দেশহিতৈষী, মানবকল্যাণব্রতী, আপনি দরদী, আপনি হৃদয়বান, আমি জানি দেশের কোথাও দুঃখজনক ও খারাপ কিছু ঘটলে, অন্যায় ও মানবতার অপমান হলে আপনার হৃদয়েও গভীর রক্তক্ষরণ হয় ।

তাই আপনার কাছে বিনীত আরজ আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী, আমার বাবার পরিবার আওয়ামীলীগ এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, আমার এবং আমাদের একটি আবেদন ফরিদপুর ১ আমাদের এই আসনটি বিগত ০৫ বছর খুব অবহেলিত ভাবে পড়ে আছে, আপনার কাছে একটি আরজি, আগামী সংসদ নির্বাচনে আমাদের মাঝে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে নৌকার মাঝি করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন যাকে আমারা সুখে দুঃখে পাশে পাবো মনের কথা খুলে বলতে পারব, কারন যারা রাজনীতি করে নাই বা করে না তারা কখনো রাজনৈতিক কর্মীর দুঃখ দুর্দশা বোঝে না, কোন খোঁজ খবর রাখে না। আপা ২০১৮ সালে আপনি যাকে আমাদের মাঝে মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন মনোনয়ন পাবার আগে আমরা তাকে সঠিকভাবে চিনতামও না, সে রাজনৈতিক ব্যক্তি না হওয়া সত্ত্বেও আপনার সিদ্ধান্তকে মেনে নিয়ে বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালীর ছাত্র সমাজ পরিশ্রম করে বিপুল ভোটে নির্বাচিত করি, তিনি নির্বাচনে জেতার পরে তিনি কারো খোঁজ খবর রাখেনি, আমি দুঃখের সাথে বলতে চাই, আমি একজন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্বেও বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি, বিভিন্ন বিপদে-আপদে তার সরনাপন্ন হয়েছি, কারা নির্যাতিত হয়ে বিএনপি জামাতের হুমকি, হামলা, মামলার, শিকার হয়েও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় তার থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি, শুধু আমরা ছাত্র সমাজই নয় বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালির তৃনমূল নেতাকর্মীদের সাথে তার কোন যোগাযোগ নেই।

আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে দু-চারটি কথা নিবেদন করছি।
প্রিয় নেত্রী আপনার কাছে আমাদের একটাই আবেদন, আপনার এই তৃনমূলের কর্মীদের বাঁচাতে, আমাদের একজন সঠিক অভিভাবক হিসেবে রাজনৈতিক পরিবারের ও রাজনীতি করা একজন মানুষকেই আপনি মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠাবেন ইনশাআল্লাহ, আমরা তাকে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করাবো।
আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

শ্রদ্ধাসহ –
প্রান্ত সিদ্দিক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
বোয়ালমারী উপজেলা শাখা
বোয়ালমারী ফরিদপুর
১২.১১.২০২৩’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION