1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

দুর্বলের প্রতি নির্মম আঘাত !

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪১০ Time View

মো. রফিকুল ইসলাম: গত ৬ নভেম্বর বেলা ৩টা প্রতিদিনের মতো আজও আকাল সাহা (৭০) ময়না ইউনিয়নের বান্দুগ্রামের নিজ বসত ঘরের এক কোণে পাতা মুদি দোকানে বেচাকেনা করছিলেন। এমন সময় ওই গ্রামের শাহজাহান শেখ (৪০) আকাল সাহার কাছে বাকিতে সিগারেট কিনতে যায়। ইতোপূর্বে বাকিতে সিগারেট কিনে টাকা পরিশোধ না করার কারণে শাহজাহানকে বাকি দিতে অপারগতা প্রকাশ করেন আকাল সাহা। বাকিতে সিগারেট না পেয়ে শাহজাহান ক্ষিপ্ত হয়ে আকাল সাহাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দোকানের মধ্যে ঢুকে মালামাল ভাংচুর করার পরে তাকে বেধড়ক মারপিট করে। ওই গ্রামের জনপ্রতিনিধিকে এ ঘটনা অবহিত করা হলে তিনি বোয়ালমারী থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। কিন্তু শাহজাহান ভবিষ্যতে আরও ক্ষতি করতে পারে ভেবে আকাল সাহা থানায় যেতে সাহস পায়নি। তিনি এখন নিরবে নিথরে চোখের জলে দিনাতিপাত করছেন। নাতি, পুতি, বেটার বউ, নিজের বউয়ের সামনে পরের হাতে অন্যায় ভাবে মার খেয়ে আকাল সাহা এখন বাকরুদ্ধ। অন্তিমকালে তীব্র অপমান মাথায় নিয়ে বৃদ্ধ বয়সে আকাল সাহা এসব হায়েনা সন্ত্রাসীদের মাঝে বেঁচে থাকতে পারবে তো ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION