1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান আ’লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩৬ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার আগে দলের নেতাকর্মী ও সমর্থকেরা এসব কর্মসূচি পালন করেন।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রবিবার বিকেলে দলের সভানেত্রীর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীতা ঘোষণা করা হয়। আব্দুর রহমান মনোনয়ন পাওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকায় মুহূর্তের মধ্যেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। মনোনয়ন ঘোষণা হওয়ার আগেই বিকেল থেকে বোয়ালমারী উপজেলা সদরে বিভিন্ন পর্যায়ের নেতাকমীরা দলীয় অফিস ও ডাক বাংলো চত্বরে আসতে শুরু করেন। বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় নৌকা নৌকা শ্লোগানে ভারী হয়ে ওঠে পৌর শহর। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বোয়ালমারীতে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটুসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION