1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মধুখালী

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  এতে ভাঙ্গা উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করে মধুখালি উপজেলা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। রবিবার  (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে ম্যাচটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।  ম্যাচটিতে মধুখালি উপজেলা একাদশ বনাম ভাঙ্গা উপজেলা একাদশ অংশ নেয়।
বোয়ালমারী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এসময় খেলাটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইয়াসিন কবির, বোয়ালমারী  উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন , পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া,  মধুখালি উপজেলা নির্বাহী  কর্মকর্তা  মো. মামুনুল হক অনিক, ভাঙ্গা  উপজেলা নির্বাহী কর্মকর্তা  বি এম কুদরত এ খোদা,  বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবল প্রেমী দর্শক।
খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন সাইফ দোহা, তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি  জহিরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তুহিন। খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাবুল হোসাইন ও রইস উদ্দিন ।
খেলায় ৫ গোলে  ভাঙ্গা একাদশকে হারিয়ে মধুখালি একাদশ জয়লাভ করে ফাইনালে  খেলার যোগ্যতা অর্জন করে। মধুখালী উপজেলা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত রাব্বি ৩ গোল দিয়ে টুর্নামেন্টে প্রথম হ্যার্টিক করায় ম্যান-অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন। আগামী ১৩ ডিসেম্বর ফাইনাল খেলা ভাঙ্গায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION