1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সোমবার (১১ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোশারেফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন – কাদিরদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নুরুজ্জামান মিঞা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হোসাইন আহমেদসহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসাবে কাদিরদি ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ) হিসাবে শাহ জাফর টেকনিক্যাল কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) বোয়ালমারী জর্জ একাডেমী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) আল হাসান মহিলা মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) মো: নুরুজ্জামান মিঞা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) আয়ুব আলী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) লিয়াকত হোসেন লিটন, মাদ্রাসা সুপার এমএ কুদ্দুস, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (স্কুল) খরসুতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন রনী, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (মাদ্রাসা) তহমিনা খানম, কলেজ ইসারত আলী, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) আরিদা আলম রিনভি।

এছাড়াও উপজেলার শ্রেষ্ঠশিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে  ক্রেস্ট ও সনদপত্র  তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION