1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীর নবাগত ওসি শেখ সাদিক এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বোয়ালমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক তাঁর নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি পাশ্ববর্তী সালথা থানায় সুনামের সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন। মতবিনিময় সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি বোয়ালমারী উপজেলাকে সন্ত্রাসমুক্ত করতে চাই। মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনতে চাই। দালালমুক্ত করতে চাই। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌঁরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমি জানি, বোয়ালমারীর মানুষ অনেকটা শান্তিপ্রিয়। যারা এলাকায় বিশৃংঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। এ এলাকার মানুষকে ভালো রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি, আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ও শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দৈনিক সময়ের প্রত্যাশা সম্পাদক মুরশিদ আহমেদ শিকদার লিটু, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এমএম জামান, দৈনিক মানবজমিন প্রতিনিধি এরশাদ সাগর, দৈনিক খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি এসএম রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION