1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে মানসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্প এর আওতায় ‘‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প-এর উদ্যোগে ২০ ডিসেম্বর ফরিদপুর জেলার বোয়ালমারীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর কার্যালয়ে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হবে।

বাজার সংযোগ সভায় বক্তব্য রাখেন এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান (কচি), সাপ্তাহিক চন্দনা সম্পাদক ও এসডিসি’র সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ, উপ-পরিচালক (অডিট এণ্ড মনিটরিং) খন্দকার নজরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক শাহিন আলম, আরএমটিপি প্রকল্পের ফাইন্যান্স, এডমিন এণ্ড প্রকিউরমেন্ট অফিসার স্নিগ্ধা আক্তারীসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান বলেন, এই প্রকল্পের আওতায় উৎপাদিত সরিষার তেল খুবই মানসম্মত। আধুনিক পদ্ধতিতে ফিল্টারিং করে বিশুদ্ধ সরিষার তেল উৎপাদন এবং ফুড গ্রেড বোতলে বায়ুরোধক ক্যাপ দ্বারা তেল বোতলজাত করা হয়। এছাড়া বিএসটিআই হতে মান ও বিক্রয় সনদপ্রাপ্ত। এই সরিষার তেলে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে। তাই স্বাস্থ্য সুরক্ষায় যে কেউ এই সরিষার তেল ব্যবহার করতে পারবে।
বাজার সংযোগ সভায় উপজেলার প্রায় অর্ধশত মুদি দোকানদারেরা অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION