1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

ইমামদের সমাজে ও রাষ্ট্রে অনেক দায়িত্ব রয়েছে- আব্দুর রহমান

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি : শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে ২২ বার হত্যা চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে শেখ হাসিনার বক্তৃতাকালে সমাবেশস্থলে মর্হুমুর্হ গুলিবর্ষণ হয়েছে। তারপরে নাটোরেও গুলিবর্ষণ হয়।সর্বশেষ তাঁর উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। মহান আল্লাহর ইচ্ছায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে, তাঁর ক্ষতি কেউ করতে পারবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কমলেশ্বরদী কামরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রওশন আহম্মেদের সভাপতিত্বে পৌরসদরের অডিটোরিয়াম চত্বরে আলেম-ওলামায়েদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান কথাগুলো বলেন।
এ সময় তিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আলেম, ওলামা ও মসজিদের ইমামদের উদ্দেশ্যে আব্দুর রহমান বলেন, আপনার হলেন ইমাম। এই সমাজের, রাষ্ট্রের, দেশের মানুষের জন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা সত্যের অনুসন্ধান করেন। কোরআনে বর্ণিত যেই সত্য সুন্দর কল্যাণকর, সেই সত্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার, আপনার সকলের। আপনারা মসজিদে যখন খুৎবা দেন। খুৎবাও তো মানুষকে সত্যের পক্ষে টানা। ইহকাল পরকাল দুই সম্পর্কেই জানানো বোঝানো। দেশ এবং জাতির কল্যাণকর রাস্তা বলে দেওয়ায় তো খুৎবা। আপনারই হলেন সমাজের মধ্যমণি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ ভিত্তিক পাঠাগার, গণশিক্ষা কর্মসূচী হাতে নিয়েছেন। আমি যদি সংসদে কথা বলার সুযোগ পাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অন্যান্য ভাতার মত আলেম ওলামায়েদের ভাতার ব্যবস্থা করার কথা বলবো। ইমাম-মুয়াজ্বিনরা মসজিদের খাদেম। যারা দিনের দাওয়াতের জন্য নিজেকে উৎসর্গ করেন তাদেরও সমাজে অনেক দায়িত্ব রয়েছে।
মতবিনিময় সভায় কোন্দারদিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, কমলেশ্বরদী কামরুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাও. শহিদুল ইসলাম, মেগচামী মাদ্রাসা জামে মসজিদের খতিব মাও. জাকারিয়া, ছোলনা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মজিবুর রহমান, মাকড়াইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মিজানুর রহমান, বোয়ালমারী মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সদস্য সচিব মো. আবু আলী, ঐতিহ্যবাহী সাতৈর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাহমুদুল হাসান, তেলজুড়ি গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব আ: মান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION