1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুর ১: নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দেলোয়ার হোসেন

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১২০৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনীত
নৌকার প্রার্থী সাবেক সাংসদ আব্দুর রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমানা গ্রুপের পরিচালক ও কাদিরদী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন। নির্বাচনী এলাকার সাতৈর, কাদিরদী, মাঝকান্দি, জাহাপুর, বাগাট, জয়নগর, মুজুরদিয়াসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
এসব পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে সমাজসেবক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশে ১৫ বছরে সকল পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেশকে পরিচিত করেছেন। শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রহমান দুইবারে ১০ বছর এমপি ছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক, কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। এলাকায় বাকি উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে আপনাদের আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী আব্দুর রহমানকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION