1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

ফরিদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে গণসংবর্ধনা

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৬ Time View
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে একজন সৎ প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় আছে, নির্বাচনে জয়ের ব্যাপারে অনেক কৌশলও আছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা অনেক প্রপাগন্ডা চালাচ্ছিল। মানুষ যেখানে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে ভোট দেবার জন্য প্রস্তুত ছিল। সেখানে আমার এতটুকু বিশ্বাস ছিল শেখ হাসিনার একটা কর্মী বেঁচে থাকতে নির্বাচন বাধাগ্রস্ত করতে কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। এবারের নির্বাচনে সারাদেশে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বতামূলক করার জন্য অনেক স্বতন্ত্রকে সুযোগ করে দেওয়া হয়েছিল। অনেক প্রার্থী অর্থের পাহাড় ঢেলে দিয়েও বিজয়ী হতে পারেননি; তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন, প্রার্থী হিসেবে নয় অর্থ হিসেবেই বিজয়ী হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের আলীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমি গর্বিত না, অহংকারী না, আমি আরো বেশি বিনয়ী হয়েছি। সারা জীবনের রাজপথের একজন কর্মী হিসেবে, সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের সংকট-সম্ভাবনায় সেই চিরপরিচিত মিছিলের সামনে দাঁড়িয়ে এই কণ্ঠে জয় বাংলা স্লোগান ধ্বনিত করেছি, জয় বঙ্গবন্ধুর কথা বলেছি।
তিনি বলেন, সেই আব্দুর রহমানের কাছে তার সংবর্ধনার মন্ত্রী মহোদয় সম্বোধন বেমানান মনে হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর কাছে আমি রহমান ভাই হিসেবে বেঁচে থাকতে চাই। এর বাইরের কোনো পরিচয় আমার কাছে স্বচ্ছন্দের পরিচয় না।
জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের উদ্দ্যেশ্যে আব্দুর রহমান বলেন, আগামীতে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনকে ঢেলে সাজাতে হবে। তবে কোন ভাবেই যেন হাইব্রিড, সন্ত্রাসী ও সুবিধারা যেন দলে ঢুকতে না পারে। নির্বাচন আসলে যারা কিছু টাকায় বিক্রি হয়ে যান তাদের আওয়ামী লীগার হওয়ার দরকার নাই। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় এবারের নির্বাচনে ৫০ হাজার মানুষকে বিকাশে টাকা দিয়ে কেনা হয়েছিলো। যারা পয়সার লোভে বা বিভিন্ন কারণে অন্য জায়গায় গিয়েছিলেন তারা ঘরের ছেলে হয়ে থাকলে ঘরে ফিরে আসুন।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল শনিবার প্রথম নিজ জেলা ফরিদপুরে আসেন আব্দুর রহমান। মন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন ব্যানার ফেস্টুনে জেলাকে সাজিয়েছিলো ফরিদপুর জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভার শুরুতে ফুলেল শুভেচ্ছা শেষে জেলা আওয়ামী লীগের গণসংবর্ধনায় সোনার তৈরি নৌকা এবং পৌরসভার পক্ষ থেকে ” নগরের চাবি” মন্ত্রীকে প্রদান করা হয়।
এর আগে দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. মোর্শেদ আলম সার্কিট হাউজে লাল গালিচা সংবর্ধনা দেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলকানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।
সংবর্ধনায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION