1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে এতিম শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে ছাগল ও অর্থ সহায়তা প্রদান

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪৫২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ জন এতিম শিক্ষার্থীকে স্বাবলম্বী করতে ছাগল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে আমাল ফাউন্ডেশন ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে বোয়ালমারী  উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘দারিদ্রের বিরুদ্ধে একতা’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ‘অরফান স্পন্সরশীপ প্রজেক্ট বাংলাদেশ-২০২৪’ এর উদ্যোগে ‘ওয়ান উম্মাহ’-এর আয়োজনে এই ছাগল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সামাজিকভাবে সুবিধাবঞ্চিত এতিম ছেলে মেয়েদের অভিভাবকদের ক্ষমতায়নের জন্য যাকাত প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে একটি ছাগল ও নগদ বারো হাজার টাকা প্রদান করে আমাল ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, আমাল ফাউন্ডেশনের সিনিয়র অপারেশন ম্যানেজার কাজী নাসির আহমেদ প্রমুখ।
প্রাথমিকভাবে উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বনমালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন এবং বনমালীপুর মাদ্রাসার ১০ জন এতিম শিক্ষার্থী এ সহায়তা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION