1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ

ফরিদপুরে নিরাপদ সবজির চারা উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজির চারা উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের গোবিন্দপুরের আলমাস এগ্রো এন্ড সবজি নার্সারিতে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক উপ-প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
নিরাপদ সবজির চারা উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মঞ্জুরুল রহমান। তিনি প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজির চারা উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণের বিষয়ে উপস্থিত কৃষকদের উদ্বুদ্ধ করেন। এছাড়া নিরাপদ সবজির চারা উৎপাদন ও নিরাপদ সবজি চাষে কৃষকদের সমস্যা সমাধানে যেকোনো প্রয়োজনে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে বলেন।
প্রকল্পটির ভ্যালু চেইন কর্মকর্তা সত্যম কুমার রায়ের সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমাস হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনার করেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটর শামীম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পটির মার্কেটিং ম্যানেজারসহ স্থানীয় শতাধিক কৃষক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION