1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Title :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের বরণ করতে ‘শিশু বরণ উৎসব ও মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আড়ম্বরপূর্ণ পরিবেশে সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিদ্যালয়ের দৃষ্টিনন্দন সুসজ্জিত প্রাক প্রাথমিকের হলরুমে বেলুন, ফুল ও চকলেক দিয়ে নতুন শিশু শিক্ষার্থীদের বরণ করে নেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক মো. জাহিদুল হক পল্লব এর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া। উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষিকা পারভীন আখতার। এ সময় পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহিদুল হক পল্লব বলেন, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা অর্জনের জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিদ্যালয়কে আনন্দ নিকেতনে পরিণত করে শিশুদের ঝরে পরা রোধ করতে আমরা বদ্ধপরিকর।
এসডিজি বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। উল্লেখ্য এমডিজি বা মিলিনিয়াম গোল বাস্তবায়নে সরকার অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা। যার একটি লক্ষ্য ছিল সর্বজনীন প্রাথমিক শিক্ষা। সেটা ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে। ২০১৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতিসংঘ এসডিজি/সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা দিয়েছে। যার একটি লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা। সেটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

সমাবেশের প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যেকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION