1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রতিমন্ত্রী হওয়ায় বোয়ালমারীতে আনন্দ মিছিল বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর আটক বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা  ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর

বোয়ালমারীতে বিএনপির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষ্যে সোমবার ২০ ফেব্রুয়ারি রাত ১০ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাবেক ছাত্রদল নেতা মো. শাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, যুবদল নেতা মো. আলম শেখ, মাহবুব হাসান সজিব, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ্ রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা, সুমন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, জুয়েল, পাপ্পু, সাদ্দাম, মাসুম, জনি, আসিফসহ বিভিন্ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বিএনপির একটি শোক র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন, সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আনিসুরজামান তপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION