1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

বোয়ালমারীতে ডেঙ্গুতে এনজিও কর্মীর মৃত্যু পরিস্থিতি ভয়াবহ

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে  ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম ইমরান হোসেন (৩২)। সে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
ইমরান হোসেন বেসরকারী প্রতিষ্ঠান সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) মধুখালী শাখায় সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ও চতুল ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন।
জানা যায়, মো. ইমরান হোসেন গত বুধবার জ্বরে আক্রান্ত হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজে পাঠান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকগণ তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে  বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি করা হয়। সেখানে ১৬ সেপ্টেম্বর  শনিবার ভোর ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসডিসির সহকারী পরিচালক কাজী হাসান ফিরোজ ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কে এম মাহমুদুর রহমান বলেন, বর্তমান এ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টা পর্যন্ত হাসপাতালটিতে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি  রয়েছে।  এ মাসে চিকিৎসা নিয়েছে ২০৯ জন ও গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৫ জন।
তিনি আরও বলেন,  ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে আলাদা কোন ডেঙ্গু ওয়ার্ড নেই, সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION