1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নির্বাচন স্থগিত

  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৫৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৯ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. আকরাম হোসেন খান স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, আগামী ২৮ মে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ধার্য্য ছিল। এ বিষয়ে বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইব্রাহিম মুন্সী কর্তৃক পত্রের মতামত এবং সাতৈর ইউনিয়ন পরিষদের মতামতের ভিত্তিতে জানা যায়, আগামী ৫ জুন বোয়ালমারীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় একই সময়ে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলে উপজেলা পরিষদ নির্বাচন বাধাগ্রস্থ হতে পারে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION